• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহীতে র‍্যাবের অভিযান ৪০০ পিস ইয়াবাসহ রবিউল গ্রেফতার

Reporter Name / ২২৪ Time View
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বাণী ইসরাইল হিটলার রাজশাহী মহানগর প্রতিনিধিঃ

​রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম রবি (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

গত রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে সিটিহাট বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত রবিউল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মো. আহম্মদ আলীর ছেলে।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‍্যাবের গোয়েন্দা দলটি ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রবিউল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে আসছিল।

এসব মাদক সে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করত।
​র‍্যাব-৫ জানায়, এই মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com