• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৯
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

রমজানে বাজার মনিটরিংয়ে সান্তাহারে ব্যবসায়ীদের জ‌রিমানা

Reporter Name / ১৯২ Time View
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
রমজান উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যো‌গে নিয়মিত বাজার মনিটরিংয়ের সময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে সান্তাহার পৌর শহরের বিভিন্ন বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে অভিযানকা‌লে বাজারের ব‌্যবসায়ীদের ডেকে অধিক মুনাফা ও অবৈধ মজুতদারির বিষয়ে সতর্ক করা হয়। এ সময় নতুন বাজারে আব্দুল মান্নানের একটি মুদি দোকানে ৫ হাজার টাকা, ফলের দোকান মানিকের ১৫ শত টাকা, শিমুলের ১৫ শত টাকা, জাহাঙ্গীর আলমের ২৫ শত টাকা ও ঔষধের দোকানে নেশা জাতীয় ইনজেকশন অবৈধভাবে বিক্রির দায়ে সান্তাহার পৌর শহরের গুলশান কলোনি বেলায় হোসেনের ছেলে তোরাব আলী (৩৬) কে দুই হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। সবমিলে ওইসব ব‌্যবসায়ীদের কাছে থেকে ১২ হাজার ৫ শত টাকা জ‌রিমানার টাকা আদায় করা হয়। এছাড়া কলার দোকান পরিদর্শন করে অতিরিক্ত মূল্যে কলা বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা জানান, বাজা‌রে দ্রব‌্যমূ‌ল্যে নিয়ন্ত্রণে রাখ‌তে ভ্রাম্যামাণ আদালত অব্যাহত থাকবে। একই সঙ্গে মুনাফা‌লোভী ব‌্যবসায়ী‌দের জ‌রিমানাসহ কার্যকর ব‌্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com