• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুর র‌্যাবের অভিযানে মাদকসহ এক কারবারী গ্রেফতার

Reporter Name / ১৫৩ Time View
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রংপুর অফিস ॥

রংপুর র‌্যাবের অভিযানে ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্যসহ মাদক কারবারী মোছাঃ শিউলীকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত পৌণে ১২টায় লালমনিরহাট সদর খুনিয়াগাছ ইউনিয়নের কালামাটি পাকারমাথা এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শিউলী কালামাটি পাকার মাথা এলাকার আশরাফুল হকের স্ত্রী। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাদক কারবারী আশরাফুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশরাফুল পালিয়ে গেলেও তার স্ত্রী মাদক কারবারী মোছাঃ শিউলীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে ফেন্সিডিল জাতীয় মাদক ১৬১ বোতল চকোপ্লাস ও ৯৪ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আশরাফুলকে গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com