• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুর নগরীতে ব্যবসা-বাণিজ্য প্রসারে রসিক প্রশাসকের সাথে ব্যবসায়ীদের সভা

Reporter Name / ১৫৬ Time View
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

রংপুর নগরীর উন্নয়নসহ ব্যবসা-বাণিজ্য প্রসারে সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে সভা করেছে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক কক্ষে সভায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রশাসকের সহযোগিতা চান ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় রংপুর নগরীর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও ব্যবসায়ীরা। সভায় উপস্থিত ছিলেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এমদাদ হোসেন, সহ-সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, পরিচালক কামাল হোসেন, খেমচান্দ সোমানী, রশিদুস সুলতান বাবলুসহ অন্যরা।
সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন বলেন, সারাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত রংপুর সিটি কর্পোরেশন। বিগত সময়ে এ সিটি কর্পোরেশনের উন্নয়ন বরাদ্দ ছিল শুণ্য। প্রায় ১০ লাখ মানুষের বসতি এ নগরীতে। সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে তাদের নাগরিক সেবা নিশ্চিতে কাজ করা হচ্ছে। সিটি কর্পোরেশন উন্নয়নসহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সাধ্যমত কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com