• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুরে ঝড়ে বিছিন্ন হওয়া বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

Reporter Name / ১৬২ Time View
শনিবার, ২৮ মার্চ, ২০২৬

< রংপুর অফিস

রংপুরে ঝড়ে বিছিন্ন হওয়া বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে কাজলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৬টার নগরীর বাহার কাছনা রামগোবিন্দ বাঙ্গীটারী এলাকায় নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের আরও চার সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। নিহত কাজলী বেগম ওই গ্রামের চা বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন, স্থানীয় সিটি পুলিশ রফিকুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার রাতে রংপুর নগরীতে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে সাইফুল ইসলামের বাড়ির বিদ্যুতের মিটারের একটি তার ছিড়ে টিনের ঘরে লেগে থাকায় পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে থাকে। সকালে সাইফুলের স্ত্রী কাজলী বেগম নামাজ পড়ার জন্য ঘরের দরজা স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধারে স্বামী সাইফুল, কিশোরী কন্যা সাবরিনা, ভাসুর হাফিজুল ইসলাম ও ভাবী রত্না বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। এ সময় স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত কাজলী বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com