• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুরে কারখানায় অভিযান চালিয়ে ৫ মন নকল ঘি উদ্ধার, গ্রেফতার-১

Reporter Name / ২১৩ Time View
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে ‘সিটি ঘি’ নামে নকল ঘি তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ৫ মন নকল ঘি উদ্ধার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর দামোদরপুর গ্রামের প্রেসিডেন্ট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নকল ঘি তৈরীর উদ্যোক্তা পীরগাছা উপজেলার আদম গনেশের খামার এলাকার হোসেন আলীর ছেলে মাইদুল ইসলামকে (৩০) গ্রেফতার করে পুলিশ।
শনিবার বিকেলে মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে জানান, ছয় মাস আগে দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে নকল ঘিয়ের কারখানা তৈরী করে মাইদুল। কোন ধরনের দুগ্ধজাত দ্রব্য ছাড়াই শুধুমাত্র ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে সিটি ঘি নামে নকল ঘি তৈরী করতেন তিনি। তার উৎপাদিত ঘি রংপুরসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হতো। রমজান ও ঈদকে ঘিরে মাইদুল নকল ঘিয়ের উৎপাদন বাড়িয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশ শনিবার দুপুরে মাইদুলের কারখানায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতারসহ নকল ঘি, খালি কৌটা, সিল করার মেশিনসহ নকল ঘি উৎপাদনের সরঞ্জমাদি উদ্ধার করে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মাইদুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নকল ঘি উৎপাদন ও বাজারজাতকরণের সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com