• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

রংপুরে অটোরিক্সা চালককে হত্যার মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name / ২২৫ Time View
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে অটোরিক্সা ছিনতাই করে চালককে হত্যার মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে শিমুল মিয়া, বাবুল মিয়ার ছেলে রাকিব মিয়া, রতিয়া মধ্যপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও পুটিমারী এলাকার সুমেল মিয়ার ছেলে হোসেন মিয়া। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম।
তিনি জানান, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার কুটিপাড়া গ্রামের শানেরপাড়া ব্রীজ এলাকায় আসামী শিমুল, শফিকুল ও হোসেন অটোরিক্সা চালক রশিদ মিয়াকে আঘাত করলে তিনি মারা যান। এ সময় তারা অটোরিক্সাসহ নগদ ১ হাজার ৬৫০ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চার আসামীর যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি সরকারী কৌশুলী আফতাব উদ্দিন বলেন, বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে। তারা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
অপরদিকে আসামী পক্ষের আইনজীবি আব্দুর রশিদ চৌধুরী বলেন, এ বিষয়ে আসামী পক্ষের পরিবারের সাথে আলোচনা করে উচ্চ আদালতে যাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com