• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের দাপট—সভাপতি সাবু, সম্পাদক গফুর নির্বাচিত

Reporter Name / ৩০৫ Time View
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মতিন গাজীঃ- যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিপুল জয় অর্জন করেছে। মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থীরা। জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল পেয়েছে ২টি পদ। সহসভাপতি (১) পদে দুই প্রার্থীর সমান ভোট পড়ায় পুনরায় গণনা চলছে।

৫৩৬ ভোটারের মধ্যে ৫২০ জন ভোট দেন। সভাপতি পদে জাতীয়তাবাদী ফোরামের সৈয়দ সাবেরুল হক সাবু ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এম এ লতিফ পান ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এ গফুর ২৭১ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্তজা ছোট পান ১৫৪ ভোট, আর স্বতন্ত্র প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পান ৮২ ভোট।
সহসভাপতির দুই পদের একটিতে গোলাম মোস্তফা ৩৫৭ ভোটে জয়ী হয়েছেন। অন্য পদের ক্ষেত্রে বাসুদেব বিশ্বাস ও আলমগীর সিদ্দিকের সমান ভোট পাওয়ায় ফল স্থগিত রয়েছে। যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু ৩৪৯ ভোটে বিজয়ী হন। সহকারী সম্পাদক দুই পদে সেলিম রেজা ৩৩৭ এবং আশরাফুল আলম ২৪৯ ভোটে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল পেয়েছেন ২৫০ ভোট।
কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী ফোরাম এবং দুটি পেয়েছে জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল। বিজয়ীরা হলেন—রেহেনা খাতুন ৩৫৫, মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মৌলুদা পারভীন ৩১৮, শফিকুল ইসলাম ২৬৯ এবং আজহারুল ইসলাম ২৬০ ভোট।
পরাজিতদের মধ্যে রয়েছেন—শাহাজাহান কবির বিপ্লব, মেহেদী ইমাম বাপ্পী, আবুল করিম মণ্ডল, এস এম শাহরিয়ার হক এবং রিনা আখতার মিলি।
সহসভাপতি পদে পুনর্গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com