• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৫
শিরোনামঃ
নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের

মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া

Reporter Name / ২১৮ Time View
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
‎
‎​নিষ্ঠা, সততা আর কর্মস্পৃহা যে সাফল্যের মূলমন্ত্র, তা আবারও প্রমাণ করলেন ঢাকা জেলার নবাবগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ সুমন মিয়া। বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক পদোন্নতি পরীক্ষায় মেধার একনিষ্ঠ স্বাক্ষর রেখে তিনি সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর (পরিদর্শক) পদে উন্নীত হয়েছেন। তার এই অর্জনে যেমন গৌরবের মুকুট যুক্ত হয়েছে নবাবগঞ্জবাসীর কপালে, তেমনি পুলিশ বাহিনী পেল এক দক্ষ ও চৌকস কর্মকর্তাকে।
‎​
‎জানা যায়, ​সুমন মিয়া নবাবগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মলাভ করেন। পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকেই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে গেছেন। কর্মজীবনে ইতিপূর্বে তিনি মুন্সিগঞ্জ, জিএমপি, গাজীপুর এবং ডিএমপি, ঢাকায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে সাহসিকতা এবং জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন। তার এই ধারাবাহিক সাফল্যই তাকে পদোন্নতির দৌড়ে সামনের সারিতে নিয়ে এসেছে। ​সুমন মিয়ার এই সাফল্যে খুশির হাওয়া বইছে তার জন্মভূমি নবাবগঞ্জে।
‎
‎স্থানীয়রা জানান, সুমন মিয়া বরাবরই একজন মেধাবী ও জনবান্ধব মানুষ হিসেবে পরিচিত। তার পদোন্নতির খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ার বয়ে যায়। এলাকাবাসীর মতে, সুমনের মতো সৎ অফিসাররা যত উপরে যাবেন, পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ততই বৃদ্ধি পাবে।
‎
‎​বর্তমানে মাগুরা জেলায় কর্মরত থাকা ইন্সপেক্টর সুমন মিয়ার পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি জানান, ​দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করাই উনার মূল লক্ষ্য। এই পদোন্নতি উনার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ও আপোসহীন ভূমিকা রাখতে চান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com