• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মান্দার গণেশপুর ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ, ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কার্যক্রম চালানোর অভিযোগ

Reporter Name / ১৬৮ Time View
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সরকারি বিধিমালা ভেঙ্গে ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ রেখে ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজ চালানোর অভিযোগ উঠেছে ৫ নং গণেশপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরীর বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পুরো অফিসকে নিজের চেম্বারে নিয়ে গেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

ভরা দুপুরে সরকারি সেবামূলক প্রতিষ্ঠান যখন তালাবদ্ধ, তখন সাধারণ মানুষের প্রশ্ন—সেবা মিলবে কোথায়? এটি নওগাঁর মান্দা উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদ। অফিস চলাকালীন পুরো পরিষদ এখন জনশূন্য।

মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী তার ক্ষমতার দাপটে সচিব ও কর্মকর্তাদের নিয়ে গেছেন নিজের ব্যক্তিগত কার্যালয়ে। সরকারি ভবন পরিত্যক্ত রেখে ব্যক্তিগত চেম্বারেই চলছে পরিষদের যাবতীয় কাজ।
(অডিও ক্লিপ ১ – প্রশাসনিক কর্মকর্তা ৫ নং গনেশপুর ইউনিয়ন পরিষদ রফিকুল ইসলাম)

পরিষদ বন্ধ রাখার এমন গুরুতর অনিয়ম নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা না নিয়ে কেবল ‘সতর্ক’ করার কথা জানিয়ে দায় সারেন।
ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ভয়ে কেউ ক্যামেরার সামনে কথা না বললেও, প্রশাসনের এমন নমনীয় ভূমিকা এবং চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সরকারি প্রতিষ্ঠান তালাবদ্ধ রেখে ব্যক্তিগত অফিসে কার্যক্রম চালানো কি কেবল সতর্ক করলেই শেষ? নাকি প্রশাসন রাজনৈতিক প্রভাবে নমনীয় সেই প্রশ্ন এখন সচেতন মহলের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com