• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মাগুরায় বাণিজ্য মেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা

Reporter Name / ১৫৪ Time View
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান, মাগুরা:
মাগুরায় আসন্ন বাণিজ্য মেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা করেছে জেলা চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকালে, আক্তার হোসেন এর সভাপতিত্বে, জেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করে মাগুরা চেম্বার অফ কমার্স ।

মেলার আয়োজক কমিটি বলেন,এই মেলা শুধু একটি বাণিজ্যিক আয়োজন নয় এটি মাগুরার অর্থনীতি ও ব্যবসাকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তারা আশা প্রকাশ করে বলেন, মেলাটি ভবিষ্যতে জেলার জন্য একটি মাইলফলক হয়ে দাঁড়াবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, মেলায় প্রবেশের জন্য শুধুমাত্র নির্ধারিত ২০ টাকা টিকিট থাকবে এবং আলাদা কোনো র‌্যাফেল ড্র টিকিট বিক্রি করা হবে না। প্রবেশ টিকিটের মাধ্যমেই লটারির মাধ্যমে বিজয়দের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

এছাড়া মেলায় জেলার ভেতর ও বাইরের ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি মিলনমেলার পরিবেশ সৃষ্টি হবে। পরিবার নিয়ে ঘোরার উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখার কথাও জানানো হয়। যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা অশ্লীলতা কঠোরভাবে দমন করা হবে বলে আশ্বাস দেন আয়োজকরা।

স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে সভাপতি আক্তার হোসেন বলেন, আমরা কোয়ালিটির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। স্থানীয় ব্যবসায়ীরা যেন মানসম্মত পণ্য নিয়ে অংশ নিতে পারেন, সে সুযোগ থাকবে। এই মেলা তাদের জন্য শেখারও একটি প্ল্যাটফর্ম হবে।

সবশেষে, মেলার সফল বাস্তবায়নে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নান্টু হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলমগীর হোসেন এবং ব্যবসায়ী আনোয়ার হোসেন ব্যবসায়ি আমিনুর রহমান খান পিকুল সহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাব এর সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মাগুরা রিপোর্টার্স ইউনিটি এর সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ সিনিয়র সাংবাদিক আবু বাশার আকন্দ, সারাফত হোসেন, কাজী আশিক রহমান বাংলাদেশ সংবাদ সংস্থার আব্দুল আজিজ বাংলাদেশ বেতারের হেলাল হোসেন  এবং জেলা ও উপজেলার প্রায় শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

সভায় জানানো হয়, আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় জেলা পরিষদের দক্ষিণ পাশের মাঠে বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com