• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নীলফামারীতে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১৭৪ Time View
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি:                         মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে সকাল থেকেই জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (২৬ মার্চ) সকালেই নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কাউটস ও গার্লস গাইডসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সুশৃঙ্খল পদচারণা, দৃষ্টিনন্দন ড্রিল এবং ব্যান্ডের সুরে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোঃ নায়িরুজামান নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জনাব এ,এফ,এম তারিক হোসেন খান সিভিল সার্জন,ডা. মো. জাহাঙ্গীর কবির। নীলফামারী ২ আসনের সংসদ সদস্য এমপি এ্যাড আল ফারুক আব্দুল লতিফ ও আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুচকাওয়াজ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় অতিথিরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় স্বাধীনতার ইতিহাস ও চেতনা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com