• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মহাদেবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও দেশীয় মদ তৈরির সরঞ্জাম জব্দ

Reporter Name / ২৫৭ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

জুলহাজ খাঁন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও দেশীয় মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জানা যায়, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দোহালি গ্রামে এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ মার্চ ২০২৬, শুক্রবার জুমার নামাজের পর মহাদেবপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রামের বাসিন্দা সাধন (৩৫), পিতা বৃন্দনারায়ণ (৬২)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় পুলিশ সাধনের বাড়ি থেকে প্রায় ৩০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করে। পাশাপাশি মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম—হাঁড়ি, পাতিল, ড্রাম ও চুলা উদ্ধার করে তা ধ্বংস করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবৈধভাবে মদ উৎপাদন চলছিল।
অভিযান চলাকালে স্থানীয় বিএনপি নেতা রানা বলেন, “সাধন দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে আসছিলেন। পুলিশের এই অভিযানের ফলে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বাড়বে এবং যুব সমাজ নেশার হাত থেকে রক্ষা পাবে।”
মহাদেবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,সাধন এর নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com