• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মহাদেবপুরে ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

Reporter Name / ৩৩৮ Time View
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক ভূমি অফিস কর্মচারীর বিরুদ্ধে নামজারি (খারিজ) করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরগ্রাম এলাকার বাসিন্দা মোঃ মোতালেব হোসেন ২০২৫ সালের জুলাই মাসে পৈত্রিক সম্পত্তির খাজনা পরিশোধ করতে উত্তরগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় অফিসের লোকজন তাকে নামজারি করার পরামর্শ দেন।
এ সময় উত্তরগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী (বর্তমানে উপজেলা ভূমি অফিসে কর্মরত) মোঃ রাসেল দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে মোট ১৪ হাজার ৫০০ টাকা নেন। এর মধ্যে প্রথমে ৭ হাজার টাকা এবং পরে বিভিন্ন খরচের কথা বলে আরও ৭ হাজার ৫০০ টাকা গ্রহণ করা হয়।
অভিযোগে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করে প্রায় ৮ মাস ধরে তাকে হয়রানি করা হয়। পরে তিনি উপজেলা ভূমি অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন, তার জমির নামজারি এখনও সম্পন্ন হয়নি।
পরবর্তীতে মোতালেব হোসেন গত ১৬ মার্চ ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) বরাবর মৌখিক অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযুক্ত রাসেলকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল ২০২৬ তারিখে মহাদেবপুর সদর ইউনিয়ন ভূমি অফিসে মোতালেবকে ১০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। তবে এখনও ৪ হাজার ৫০০ টাকা বাকি রয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এছাড়াও অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর ভূমি অফিসে রাসেলের বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মহাদেবপুর উপজেলা ভূমি কর্মকর্তা জান্নাতুন নাইম বিনতে আজিজ বলেন, “বিষয়টি সম্পর্কে শুনেছি। ভুক্তভোগী মোতালেব উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি আমার কাছে এলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় ভুক্তভোগী সরকারি আইন অনুযায়ী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com