• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁর মহাদেবপুরে ভূমি অফিসে ঘুষের অভিযোগ: দালালের টেবিলে নগদ টাকা, তদন্তে প্রশাসন

মেহেদী হাসান অন্তর, বিশেষ প্রতিনিধি / ৬০৪ Time View
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মেহেদী হাসান অন্তর, বিশেষ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ নেওয়া হচ্ছে-এমন অভিযোগে ইতোমধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমি অফিসের ভেতরেই রায়হান নামে এক ব্যক্তি একটি টেবিলে বসে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে প্রায় ৫ হাজার টাকা নগদ গ্রহণ করছেন। উপস্থিত লোকজন জানান, তিনি অফিসের লোক পরিচয়ে বিভিন্ন সেবা বাবদ টাকা নিচ্ছেন।

অভিযুক্ত রায়হান নিজেকে অফিস স্টাফ দাবি করে বলেন, তিনি জমির খাজনা বাবদ টাকা সংগ্রহ করছেন এবং তার ব্যক্তিগত বিকাশ নম্বরের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন। তার নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি চুক্তিভিত্তিক কাজ করছেন। তবে এ বিষয়ে কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি।

এ বিষয়ে খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধর নগদ অর্থ গ্রহণের বিষয়টি অস্বীকার না করে বলেন, সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে অনলাইন ফি সংগ্রহ করা হয় এবং পরে অফিস শেষে বিকাশের মাধ্যমে তা পরিশোধ করা হয়। তিনি দাবি করেন, রাজস্ব বৃদ্ধির স্বার্থে এভাবে অর্থ নেওয়া হচ্ছে এবং নগদ গ্রহণ না করলে অনেকেই সেবা নিতে আগ্রহী হন না। তবে অফিসে বহিরাগত কারও মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, রায়হান নামে ওই অফিসে কোনো অনুমোদিত কর্মচারী নেই। যদি কেউ অবৈধভাবে সেখানে কাজ করে থাকে, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নগদ অর্থ গ্রহণের ভিডিও তার নজরে এসেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরা মোশাররফ বলেন, ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণ ক্যাশলেস হওয়ার কথা। কোনো অবস্থাতেই নগদ অর্থ গ্রহণের সুযোগ নেই। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com