• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২
শিরোনামঃ
দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান, ইয়াবা-চোলাইমদসহ গ্রেপ্তার ৩ বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আলফাডাঙ্গার এক মন্দিরে প্রতিমার সমাহার বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ পোরশায় কমেছে শাকসবজির দাম: স্বস্তিতে ক্রেতারা, লোকসানের আশঙ্কায় কৃষকরা বাউফলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুকুল বসু বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি / ২৮ Time View
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ছোলনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবিদ শেখ ওই গ্রামের হাসেম শেখের নাতি এবং সৌদি আরবপ্রবাসী কামাল শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে দাদার সঙ্গে ছোলনা এলাকার সিদ্দিকুর রহমান চেয়ারম্যানের পুকুরে গোসল করে বাড়িতে আসে আবিদ। পরে দাদাকে বাড়িতে না পেয়ে তাকে খুঁজতে আবার ওই পুকুরে যায় সে। একপর্যায়ে পানিতে পড়ে যায় শিশুটি। এ সময় রাস্তা থেকে কুশাডাঙ্গা গ্রামের আলতাব হোসেন শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। পরে বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কমিশনার মমিন খানসহ স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আবিদের বাবা কামাল শেখ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাদ বিন মেহের জানান- বেলা ১২টার দিকে শিশুটিকে নিয়ে তার স্বজনরা জরুরি বিভাগে আসে। আমরা তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com