• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Reporter Name / ১৫৫ Time View
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে| এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার উদ্বোধন করেন|

বৈশাখের গান, বাঁশি ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, পার্কের মোড়, শহিদ আবু সাঈদ চত্বর, ক্যাডেট কলেজ মোড় প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়| শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রায় বাঙালি সমাজের নানা ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়| শোভাযাত্রা শেষে একাডেমিক ভবনসমূহের সামনে বিভিন্ন বিভাগ আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী|
এ সময় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব| বাঙালি ঐহিত্য ও সংস্কৃতিকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেভাবে বাংলা নববর্ষ উদযাপন করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে| উপাচার্য আরও বলেন, বাঙালি ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়, সেজন্য বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে|
পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলে মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়| উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়| প্রথম দিনে (১৩ এপ্রিল, ২০২৬) বিকেলে চৈত্রসংক্রান্তি ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়| সংবাদ বিজ্ঞপ্তি|


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com