• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাঘায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন: ইউএনও’র অভিযানে ২ লাখ টাকা জরিমানা!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী / ২৫৪ Time View
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার উপজেলার গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদী ভাঙনের ঝুঁকিসহ পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় হাতেনাতে বালু উত্তোলনের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে, জব্দকৃত বালু উত্তোলন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া সহ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, নদীর পরিবেশ ও ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করছেন, এ ধরণের নিয়মিত অভিযান নদী ভাঙন রোধে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com