• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের

Reporter Name / ২৪২ Time View
শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সোহেল খন্দকার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহেল খুলনার দেবেনগর দিঘলিয়ার দেলোয়ার খন্দকারের ছেলে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩ টা ৪০ মিনিটে লেবুখালী সেনানিবাস সংলগ্ন সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার খুলনা থেকে নিহত মোঃ সোহেল খন্দকার ও মো: ইমরান দুই বন্ধু মোটরসাইকেলে কুয়াকাটা যায়। আজ বিকেলে তারা কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে খুলনায় যাচ্ছিলেন। এ সময় বাকেরগঞ্জের লেবুখালী এসে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন কুয়াকাটাগামী ইউরোকোচ পরিবহনের এসিবাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সোহেল খন্দকার ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহী ইমরান আহত হন। বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার সোহেল রানা বলেন, যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনটি পুলিশ জব্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com