• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে সমাজসেবা দিবস উদযাপন

Reporter Name / ২৬৫ Time View
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বাকেরগঞ্জে সমাজসেবা দিবস উদযাপন

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সমাজ সেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ফিরোজ বলেন, সরকার পরিচালিত সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নসহ নানা সহায়তা প্রদান করা হচ্ছে। এসব কার্যক্রম আরও জোরদার করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক এবং সমাজসেবা কার্যক্রমের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আলোচনা সভা ও র‍্যালি শেষে উপকারভোগীদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com