• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

মাইনুল ইসলাম (বাকেরগঞ্জ) বরিশাল প্রতিনিধি / ১৫৯ Time View
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ‘মিড-ডে মিল’ কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং অভিযুক্তের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২নং চরাদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ১০নং রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের ব্যাগ থেকে গতকাল (বুধবার) বিকেলে ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত এসব খাদ্যসামগ্রী প্রধান শিক্ষিকার ব্যক্তিগত ব্যাগে পাওয়া যাওয়ার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে এলাকায় আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়। এরপর ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও সাধারণ
জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে সরকার স্কুল ফিডিং কর্মসূচি পরিচালনা করছে। এই কর্মসূচির খাদ্যসামগ্রী নিয়ে একান্ত অনিয়মের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
এ বিষয়ে কয়েকজন অভিভাবক মন্তব্য করেছেন, “শিশুদের জন্য বরাদ্দকৃত খাবার যদি আত্মসাৎ করা হয়, তাহলে তা শুধু অনিয়ম নয়, এটি শিক্ষার্থীদের অধিকারেরও লঙ্ঘন। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com