• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে পুলিশের হাতে পাঁচ মাদক সেবক গ্রেপ্তার, ৩ মাস করে জেল

Reporter Name / ১৯৫ Time View
রবিবার, ১০ মে, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন ও এসআই ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন টেংরাখালী এলাকার রুস্তম আলী সিকদারের ছেলে নাজমুল, মহেশপুর এলাকার কিবরিয়ার ছেলে আরাফাত (২০), লক্ষীপাশা এলাকার মোকলেছুর রহমানের ছেলে মো. মিজান (২৩), কৃষ্ণকাঠি এলাকার মোকলেছের ছেলে সজীব (২৩) এবং পাদ্রীশিবপুর এলাকার শাহীন খানের ছেলে সাব্বির খান (২১) গ্রেফতার কৃতরা সকালে বাকেরগঞ্জ থানার বাসিন্দা।

গ্রেফতার কৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকের অপরাধে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন মাদকবিরোধী
অভিযান চলমান রয়েছে, একাধিক টিম কাজ করছে মাদক সেবন ও বিক্রয়কারির বিষয় জিরো টলারেন্স, তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গরে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com