• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৮
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

বাকেরগঞ্জে দোয়া-মিলাদের পর একই মঞ্চে নৃত্য, অনুষ্ঠান বন্ধ

মাইনুল ইসলাম বরিশাল / ৩৭ Time View
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। এ সময় মঞ্চে দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানারও ছিল। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। পরে পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
জানা যায়, উপজেলার দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম দিন দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, দোয়া ও মিলাদ শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে নৃত্য পরিবেশন করা হয়। এ সময় দোয়া মাহফিলের কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানারটি মঞ্চে টাঙানো অবস্থায় ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
অনুষ্ঠানের আয়োজক ও দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মোল্লা বলেন, এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি অনুষ্ঠানটির আয়োজন করেছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া, মিলাদ ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বিএনপির কোনো পদে আছেন কি না জানতে চাইলে শাহিন মোল্লা বলেন, তিনি বিএনপির কোনো পদে নেই। অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ইউনিয়ন বিএনপি বা উপজেলা বিএনপির কারো কাছ থেকেও তিনি কোনো অনুমতি নেননি।
দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান বলেন, ইউপি সদস্য শাহিন মোল্লা দলের সদস্য পদসহ কোনো পদে নেই এবং কখনো ছিলেনও না। তিনি বলেন, এ অনুষ্ঠানের বিষয়ে ইউনিয়ন বা উপজেলা বিএনপির কারো কাছ থেকে শাহিন মোল্লা অনুমতি নেননি। এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত ওই অনুষ্ঠানের জন্য থানার পক্ষ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি। অনুষ্ঠানে বিতর্কিত কিছু কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com