• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

Reporter Name / ১১৩ Time View
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন তুলাতলি নদীর তীরের বিদ্যালয় থেকে পশ্চিম দিকে ১০০ মিটার এলাকায় জিওব্যাগ ফেলার কাজের উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।
প্রকল্পের আওতায় নদীতীরের ভাঙনপ্রবণ এলাকায় মোট ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলা হবে। এর মাধ্যমে বিদ্যালয়সংলগ্ন নদীতীর রক্ষা এবং ভাঙন প্রতিরোধের পাশাপাশি আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতি সুরক্ষিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খাদিজা আক্তার, বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল হুদা (সুমন)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, তুলাতলি নদীর ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয়সহ আশপাশের এলাকায় ঝুঁকি তৈরি হয়েছে। জিওব্যাগ ফেলার মাধ্যমে নদীতীরের ভাঙন অনেকাংশে রোধ করা সম্ভব হবে। প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়িত হলে বিদ্যালয় ও স্থানীয় মানুষের বসতভিটা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে।
স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com