• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে ইটভাটায় গাড়ি চলাচলের রাস্তা বন্ধে, ফিরছে জনমনে স্বস্তি

Reporter Name / ৬৩৮ Time View
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মাইনুল ইসলাম বরিশালঃ

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা এস এফ এম বি ইটভাটায় এলাকায় ব্যপক শব্দ ও পরিবেশ দুষনে অতিষ্ঠ সাধারণ মানুষ, তাদের ব্যপক অভিযোগ থাকা সত্বেও স্থানীয় প্রভাবশালী চক্রের সহায়তায় ক্রমেই বেপরোয়া হয়ে উঠে ভাটা মালিক কতৃপক্ষ, কোনো নিয়ম নীতির অনুসরণ না করে স্থানীয় কতিপয় দালাল নিয়োগ করে ফসলি জমিতে গড়ে ওঠে ইটভাটা, শুরু থেকে অনেক অনিয়ম দুনীতির পথ অনুসরণ করে লোকালয়ের সন্নিকটে, প্রচুর পরিমাণ লাকড়ি কাঠ ব্যবহার করে চলছে ইটের জালানি কার্যক্রম, প্রতিদিন কয়েকশো ট্রলি গাড়িতে করে কাঠ আনার পাশাপাশি ঘন্টায় ৫/৬ গাড়ি ইট ট্রলিতে করে যাতায়াতের কারনে ব্যবহারিত রাস্তা সাধারণ গাড়ি চলাচলের অযোগ্য হয়ে যায়, একদিকে রাস্তার বেহাল দশা অন্য দিকে ধুলাবালি ও শব্দের কারনে জনজীবন দুর্ভোগে পরিনত হয়। এ নিয়ে বহুদিন ধরে এলাকার সাধারণ মানুষের মনে চাপাক্ষোভ ও অসন্তুষ্ট বিরাজ করে। এরইমধ্যে রাস্তাটি নতুন করে কিছু অংশ সংস্কার শুরু করলে নতুন রাস্তা নির্মান কাজে ব্যঘাত সৃষ্টি হলে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, তারা সবাই একজোট হয়ে ইটের গাড়ি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। একইসাথে পরবর্তীতে আর কখনো ট্রলি নিয়ে রাস্তা ব্যবহার করা যাবেনা বলে জানিয়েছেন। এতে কয়দিন ধরে বোয়ালিয়া এলাকার স্থানীয় লোকজনের মাঝে স্বস্তি বিরাজ করছে। এ বিষয় তারা স্থানীয় প্রশাসন সহ উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। নয়তো পূনরায় রাস্তা ব্যবহারের চেষ্টা করলে যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com