• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুই দাখিল পরীক্ষার্থী,

Reporter Name / ১৪৩ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম, ক্রাইম রিপোর্টারঃ

বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুইজন দাখিল পরীক্ষার্থী। পরীক্ষার হলে গিয়ে,পরীক্ষা দিতে পারলো না, তানভীর,ও ছালছাবিল। তাদের জীবন থেকে ঝরে গেল একটি বছর। বিচারের দাবি সচেতন মহলে।এদায়ভার কে নিবে? এ নিয়ে চঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বেতাগী উপজেলায়।
বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে ছোপখালি জহুর উদ্দিন হাওলাদার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল কাহার সিদ্দিকীর বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগ পাওয়া যায়।

কমিটির সদস্য ও স্থানীয়রা,বলেন জলিসা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর ১৪ জন(২০২৬) অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ওই মাদ্রাসার শিক্ষক রুহুল আমিনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময় একই দিনে রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ করান অধ্যক্ষ। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন,আমাদের জীবন থেকে যে একটা বছর শেষ হয়ে গেল এর দায়ভার এখন কে নিবে? প্রিন্সিপাল আমাদের কাছ থেকে টাকা নেওয়ার সময় বলেছে তোমরা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করবা পাস আমি করিয়ে দেব। তুমি শুধু হলে যাবা আর কিছু লাগবে না।

এদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মোহাম্মদ আবুল কাহার সিদ্দিকী প্রতারণার কথা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে।

প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি, সজল চন্দ্রশীল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন,বিষয়টি আপনার মাধ্যমে জানলাম তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com