• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৮
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

বগুড়ায় র‌্যাবের অভিযানে দুই বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী ফারুক আটক

Reporter Name / ২৬৩ Time View
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বাংলার গৌরব ডেক্সঃ বগুড়ার শেরপুর উপজেলায় র‌্যাব-১২ এর অভিযানে কষ্টি পাথরের তৈরি দুইটি মূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

র‌্যাব-১২ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের ভাইভাই নিউ মার্কেট এলাকায় এক ব্যক্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে কষ্টি পাথরের মূর্তি হেফাজতে রেখে অবস্থান করছে। খবর পাওয়ার পর র‌্যাব-১২ এর বগুড়ার একটি চৌকস দল অভিযানে নামে।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে ভাইভাই নিউ মার্কেটের তাহমিদ ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে ১ কেজি ওজনের কালো কষ্টি পাথরের ফ্রেমে খোদাই করা বিষ্ণু মূর্তি উদ্ধারসহ মোঃ ফারুক আহমেদ (৩৪) নামে এক পাচারকারীকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে সেদিনই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লাউতা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে আরও একটি ১২ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। দুইটি মূর্তির দৈর্ঘ্য যথাক্রমে ৮ ইঞ্চি ও ২৫ ইঞ্চি এবং প্রস্থ ৩.৫ ইঞ্চি ও ১০ ইঞ্চি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া দুই মূর্তির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। আটক ফারুক আহমেদকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, কষ্টি পাথরের প্রত্নমূল্যের প্রতিরূপ পাচার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com