• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

প্রথম বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন: হুরিয়া রহমান চৌধুরী রিভাবের সাফল্যে আনন্দের জোয়ার

Reporter Name / ১৫৭ Time View
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম:
টেকনাফ উপজেলায় কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণিতে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে হুরিয়া রহমান চৌধুরী রিভাব। জীবনের প্রথম কোনো বড় পরীক্ষায় অংশ নিয়েই এই সাফল্য অর্জন করায় পরিবার ও স্বজনদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, রিভাব এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক বড় পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শুরুতেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে সবার প্রশংসা কুড়িয়েছে। তার এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

রিভাবের অভিভাবক মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জীবনে কিছু পাওয়া নিঃসন্দেহে বড় ভাগ্যের বিষয়। আল্লাহ পরম করুণাময় ও অতি দয়ালু। তাঁর অশেষ রহমতেই আমার কন্যা এই সাফল্য অর্জন করেছে।”

তিনি আরও বলেন, মেয়ের এই পথচলায় শিক্ষকবৃন্দের আন্তরিক দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও যেন সে আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, বৃত্তি অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত সম্মাননা স্মারক ইতোমধ্যে সবার সামনে উপস্থাপন করা হয়েছে, যা তার এই সাফল্যের একটি গৌরবময় নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com