• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ২০৪ Time View
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর থানার বাহাদুরপুর গ্রাম থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

​আটককৃতরা হলেন- পোরশা উপজেলার নিতপুর দীঘিপাড়া গ্রামের মুক্তার আলীর ছেলে জোবায়ের (৩৬) এবং নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের আনারুলের ছেলে বুলেট (২৬)। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ ওই দুই বাংলাদেশিকে আটক দেখিয়েছে।

​স্থানীয় ও বিশেষ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের আঁধারে ওই দুই যুবকসহ আরও কয়েকজন গরু আনার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের বাহাদুরপুর এলাকায় প্রবেশ করেন। এসময় ওই এলাকায় তাদের উপস্থিতি ও ঘোরাঘুরি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাদের আটকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হলে স্থানীয় জনতা তাদের আটক করে হবিবপুর থানা পুলিশে সোপর্দ করে।

​এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের নিতপুর বিওপি ক্যাম্পের একটি সূত্র জানায়, লোকমুখে দুজন বাংলাদেশিকে আটকের কথা তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি। তথ্যের সত্যতা নিশ্চিত হতে বিজিবি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে বলে সূত্রটি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com