• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশায় শয়নকক্ষে সাপের কামড়ে শিশুর মৃত্যু, আহত ১

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১৩২ Time View
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে আব্দুল্লাহ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রহিমা খাতুন (১৪) নামে আরও এক কিশোরী আহত হয়েছে।

​বুধবার দিবাগত রাতে উপজেলার পোরশা হাটখোলাপাড়া (ইটাপুকুর) গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ​নিহত শিশু আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সৌদি প্রবাসী আব্দুল আহাদের ছেলে। সে দীর্ঘদিন ধরে হাটখোলাপাড়া গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে আসছিল। আহত রহিমা খাতুন একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং মৃত আব্দুল্লাহর আপন খালাতো বোন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রাতেও নিজ শয়নকক্ষে আব্দুল্লাহ ও রহিমা ঘুমিয়ে ছিল। গভীর রাতে একটি বিষধর সাপ ঘরে প্রবেশ করে তাদের কামড় দেয়। টের পেয়ে পরিবারের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, শিশু আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। তবে আহত রহিমা বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছে। অতিরিক্ত আতঙ্কের কারণে সে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে।

​চিকিৎসক আরও জানান, রহিমাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।পরে সাপের বিষের লক্ষণ (সিম্পটম) দেখা দেওয়াই বর্তমানে তাকে অ্যান্টিভেনম দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com