• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ

Reporter Name / ১৯৫ Time View
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নওগাঁর পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারনের মাঝে এগুলো বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় গরীব ও দুঃস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত প্রাপ্ত ২০০পিস শাড়ি, ৩০টি থ্রিপিস, ১৫টি হাজী রুমাল ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এতে এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, যুবদল আহবায়ক ইকবাল শাহ্ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com