• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩০
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

পোরশায় দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name / ১২৯ Time View
বুধবার, ১ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় যুব ও তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে দুই মাস মেয়াদী ‘কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

​বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে।” তিনি আরও বলেন, “কেবলমাত্র সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয়। তাই বাস্তবমুখী ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এই দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এবং ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আইটি সেক্টরে ক্যারিয়ার গড়তে দারুণ ভূমিকা রাখবে।” তিনি প্রশিক্ষণার্থীদের অত্যন্ত মনোযোগ ও ধৈর্যের সাথে কোর্সটি সম্পন্ন করার আহ্বান জানান।

​ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্ব) কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম, ওসি এলএসডি রিয়াজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com