পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬,৯৮০ টাকাসহ মোঃ মেহেদী হাসান (২৫) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে উপজেলার সারাইগাছী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসানের বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা রয়েছে।
পোরশা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সারাইগাছী মোড়ে পুলিশি অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলার প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
https://www.kaabait.com