• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধ পোরশা নওগাঁ / ১৪০ Time View
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সড়কে অপরাধ দমন এবং মাদক প্রতিরোধে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পোরশা থানার আয়োজনে সরাইগাছি পুলিশ বক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

​সভা শেষে প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান পোরশা থানা কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে নির্মিত সরাইগাছি পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন,

​”পোরশা উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং সড়কে ডাকাতি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ক্রাইম) জয়ব্রত পাল, সাপাহার সার্কেলের এএসপি শ্যামলী রানী বর্মন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী এবং কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আব্দুল গণিসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com