• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১৩২ Time View
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:                    নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নোচনাহার আম বাজারে জমে উঠেছে শেষ মুহূর্তের আম কেনাবেচা। বাজারে ক্রেতা-বিক্রেতার বিপুল সমাগমের মধ্যে মিষ্টি ও সুস্বাদু জাত হিসেবে পরিচিত ‘বারি-৪’ আম মানভেদে প্রতি মণ বিক্রি হচ্ছে ৫-৬ হাজার টাকা দরে। শেষ সময়ে যোগান কম এবং দেশজুড়ে ব্যাপক চাহিদা থাকায় এই দাম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

​সরজমিনে নোচনাহার আম বাজার ঘুরে দেখা যায়, প্রতিদিন ভোর থেকেই স্থানীয় আমচাষি ও বাগান মালিকরা ট্রলি ও ভ্যানে করে বাজারে বারি-৪ আম নিয়ে আসছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা সরাসরি বাগান ও আড়ত থেকে এসব আম সংগ্রহ করছেন।

​স্থানীয় চাষিরা জানান, মৌসুমের শেষ দিকে বারি-৪ আমের চাহিদা ও বাজারমূল্য অন্যান্য জাতের তুলনায় বেশ চড়া। প্রতি মণ আম ৫-৬হাজার টাকায় বিক্রি করতে পেরে তারা খুশি। তবে সার, কীটনাশক ও বাগান পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ কিছুটা বেশি পড়েছে বলে জানান তারা।

​অন্যদিকে পাইকারি ক্রেতারা জানান, পোরশার নোচনাহার বাজারের আমের মান ও স্বাদ উন্নত হওয়ায় এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় তারা প্রতি বছরই আম কিনতে আসেন। বেশি দাম দিয়ে কিনলেও বাজারে আমের চাহিদা থাকায় লোকসানের আশঙ্কা কম।

​উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার নোচনাহারসহ বিভিন্ন আমবাজারে শত শত কোটি টাকার বাণিজ্য হচ্ছে। আম পরিবহন ও বিপণনে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com