• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশার নিতপুর প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১০৯ Time View
সোমবার, ২০ জুলাই, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলা সদর নিতপুর ইউনিয়নের প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা সদর, নিতপুর ইউনিয়ন পরিষদ, স্থানীয় স্কুল ও কলেজ এবং সর্বসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তাটির বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদাপানিতে একাকার হয়ে যায়, যা দেখে বোঝার উপায় থাকে না এটি সড়ক নাকি কোনো ডোবা-নালা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং নিতপুর স্কুল ও কলেজের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটিতে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম বা সামান্য একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায় এবং পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে পথচারীদের পায়ে হেঁটে চলাচল করাই দায় হয়ে পড়েছে।

​বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগ এখন চরমে। জামাকাপড় ও বইখাতা কাদাপানিতে নষ্ট করে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা কাদা ও পিছল রাস্তায় পড়ে গিয়ে দুর্ঘটনার শিকারও হচ্ছে। এছাড়া অসুস্থ রোগী, বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই সড়কটি এখন এক আতঙ্কের নাম।

​ব্যবসায়ী ও স্থানীয় যানবাহন চালকদের অভিযোগ, রাস্তা খারাপ হওয়ার কারণে অটোরিকশা, ভ্যান বা অন্যান্য যানবাহন প্রায়ই বিকল হয়ে পড়ছে। ফলে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “উপজেলা সদরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার রাস্তা বছরের পর বছর এভাবে পড়ে আছে, এটা ভাবাই যায় না। সামান্য বৃষ্টি হলেই আমাদের অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়। আমরা দ্রুত এই রাস্তাটির টেকসই সংস্কার চাই।”

​এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা অবিলম্বে সড়কটি সংস্কার করে যাতায়াত উপযোগী করার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com