• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পুলিশ সুপার এর নির্দেশে আন্তজেলা প্রতারক এবং প্লাটিনাম কয়েন চক্রের ৪ সদস্য/ হোতা গ্রেফতার ও ভুয়া প্লাটিনামের কয়েন উদ্ধার।

Reporter Name / ১৬১ Time View
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ

১৬-০৪-২০২৬ তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নিকট দুইজন ভুক্তভোগী এসে জানায় যে একদল প্রতারক চক্র মুল্যাবান দুটি প্লাটিনাম কয়েন প্রলোভন দেখিয়ে বিক্রি করতে চায়। এতে প্রতারক চক্র ভুক্তভোগীর নিকট থেকে বিভিন্ন তারিখে মোট বেশ কয়েক লক্ষ টাকা নেয়। ভুক্তভোগীকে আজ মুল্যবান প্লাটিনামের কয়েন দেবার কথা থাকলেও দেই দেই করে দিচ্ছিলনা। প্রতারক চক্র ভুক্তভোগী কে নওগাঁ শহরের বিভিন্ন স্থানে যেতে বলে। ভুক্তভোগী প্রতারক চক্রের দেয়া তথ্য মতে সেই সকল স্থানে গেলেও ভুক্তভোগী তাদের পায় না। পরবর্তীতে প্রতারক চক্র ভুক্তভোগীর নিকট আরো কয়েক লক্ষ টাকা দাবি করে বলে যে টাকা দিলে আজকেই সেই মুল্যবান প্লাটিনামের দুই টা কয়েন হস্তান্তর করবে।

ভুক্তভোগীর মনে সন্দেহ হলে ভুক্তভোগী পুলিশ সুপারের অফিসে গিয়ে আইনগত সাহায্য চায়। পুলিশ সুপার দ্রুত জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা দেন। পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে টীম ডিবি নওগাঁ তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ও বিভিন্ন স্থানের সিসি ফুটেজ বিশ্লেষণ করে হোটেল ফারিয়াল থেকে ভুক্তভোগীর সনাক্ত মতে আসামি ১ মো: উজ্জ্বল (৪৭) পিতা খলিল মিয়া সাং আজীজ মহল্লা জয়েন্ট কোয়ার্টার থানা মোহাম্মদ পুর জেলা ঢাকা ২। আল মামুন (৪৭) পিতা সেলিম খান সাং দপদপিয়া থানা নলছিটি জেলা ঝালকাঠি ৩/ দেলোয়ার ( ৪৮) পিতা ওসমান গনি সাং মাহমুদপুর থানা ফতুল্লাহ জেলা নারায়নগঞ্জ দের গ্রেফতার করে।

আসামি আসামিদের জিজ্ঞাসা বাদে জানায় যে নওগাঁ সদরের এক ব্যাক্তির নিকট মূল্যবান প্লাটিনামের কয়েন সংরক্ষিত আছে। আসামীদের দেয়া তথ্য, আধুনিক তথ্য প্রযুক্তি এবং কাউন্টার ইন্টেলিজেন্স ব্যাবহার করে ফাঁদ পেতে থেকে দলনেতা আসামি আবু সাইদ ( ৩৪) পিতা আব্দুস সোবাহান সাং দাস কান্দি থানা জেলা নওগাঁ কে শহরের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। দিন ব্যাপি অভিযান পরিচালনা করে মূল হোতা আসামি আবু সাইদের দেয়ে তথ্য বিশ্লেষণ করে তার নিজ বাড়ি থেকে ভুয়া প্লাটিনামের দুইটা কয়েন উপস্থিত লোকজনের সামনে উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন বিভিন্ন সময় মানুষ লোভের বসবর্তি হয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে এবং সর্বস্বান্ত হয়। গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মানুষের কাছে অত্যন্ত মূল্যবান প্লাটিনামের কয়েনের লোভ দেখিয়ে মানুষের সাথে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে আসছিল। প্রাথমিক ভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এই প্রতারণার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং প্রতারণা থেকে সাবধান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com