• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পুনর্ভবার তাজা মাছে জমে উঠেছে পোরশার ঐতিহ্যবাহী নিতপুর মাছ বাজার

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৬১ Time View
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আমির উদ্দীন বাবু ​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার সীমান্তঘেঁষা ঐতিহ্যবাহী পুনর্ভবা নদীর তাজা ও সুস্বাদু মাছে ভরে উঠেছে ঐতিহাসিক নিতপুর পুরাতন মাছ বাজার। নদী থেকে ভোরে সংগৃহীত রাসায়নিক ও বরফমুক্ত বিষমুক্ত মাছের সুবাদে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে পুরো বাজারে এখন উৎসবমুখর পরিবেশ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোরেই পুনর্ভবা নদী থেকে জেলেদের জালে ধরা পড়ছে বোয়াল, আইড়, বাইম, পাবদা, টেংরা, পাতাশি, বাউস, গোচি ও বৈচিত্র্যময় দেশীয় গুঁড়ো মাছ। কোনো ধরনের বরফ বা ক্ষতিকর রাসায়নিক প্রক্রিয়াজাতকরণ ছাড়াই একদম তাজা অবস্থায় মাছগুলো সরাসরি নিতপুর বাজারে নিয়ে আসা হয়। ফলে ভোর হওয়ার সাথে সাথেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোজনরসিক মানুষ ও সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় জমছে।

​বাজারে আসা ক্রেতারা জানান, অন্যান্য বাজারের সাধারণ মাছের তুলনায় পুনর্ভবা নদীর দেশি মাছের চাহিদা অত্যন্ত বেশি। নদীর মাছ ফরমালিনমুক্ত ও স্বাদে অতুলনীয় হওয়ায় দাম কিছুটা চড়া হলেও স্বাচ্ছন্দ্যেই তা কিনে নিচ্ছেন সাধারণ মানুষ।

​বর্তমানে বাজারের ৫টি প্রধান আড়তে প্রতিদিন গড়ে লাখ লাখ টাকার মাছ বেচাকেনা হচ্ছে। বাজান ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি বোয়াল বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়, পাবদা ৫০০ থেকে ৬০০ টাকা, আইড় ৭০০ থেকে ৮০০ টাকা, টেংরা ৪০০ থেকে ৫০০ টাকা, পাতাশি ৫০০ থেকে ৬০০ টাকা, বাউস ২৫০ থেকে ৩০০ টাকা, পুঁটি ১০০ থেকে ২০০ টাকা, গোচি ৪০০ থেকে ৫০০ টাকা, বাইম ৭০০ থেকে ৮০০ টাকা এবং চিংড়ি বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১,২০০ টাকা কেজিতে।

​স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা জানান, পুনর্ভবা নদী এ অঞ্চলের মানুষের অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস। সকালে নদী থেকে ওঠে আসা মাছের ভালো দাম পাওয়ায় আনন্দিত স্থানীয় মৎস্যজীবীরাও।
​নিতপুর মাছ বাজারের এই বিশাল সরবরাহ কেবল স্থানীয় চাহিদাই মেটাচ্ছে না; এখান থেকে প্রতিদিন পাইকাররা মাছ কিনে ঢাকা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে সরবরাহ করছেন। এর মাধ্যমে পোরশার নিতপুর বাজার গ্রামীণ ঐতিহ্যের পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবেও ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com