• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা

Reporter Name / ৯৮ Time View
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ওবায়দুর রহমান অভি, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। তখন দেখলে মনে হয় যেন সমুদ্র। এই সড়ক দিয়ে প্রতিদিন পবিপ্রবির কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ চলাচল করেন। খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সড়কটির দুই পাশে ৫টি ব্যাংক, একাধিক এটিএম বুথ ও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাস্তার করুণ দশার কারণে ক্রেতারা আসতে পারছেন না, ফলে বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে বলে জানান ব্যবসায়ীরা।
ব্যাবসায়ী ফয়সাল মৃধা ও নেছার উদ্দিন জানান, এই রাস্তাটি খারাপ হ‌ওয়ার কারনে আমাদের দোকানে কাস্টমার আসে না, আমাদের বেচাকেনায় ধস নেমেছে। দোকানে যা বেচাকেনা হয় তা দিয়ে আমাদের ঘরভাড়া ও বিদ্যুৎ বিল দিতেই কষ্ট হয়ে যাচ্ছে।
পথচারী সোহাগ মৃধা বলেন, “দীর্ঘদিন ধরেই রাস্তাটির খারাপ অবস্থা। এই রাস্তাদিয়ে যাতায়াতের সময় মাঝে মধ্যে বিভিন্ন ধরনের দূর্ঘটনা ঘটে। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করা দরকার।”
অটোচালক জামাল বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে গাড়ি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটা রোগী নিয়ে যাওয়া যায় না, যাত্রীরাও উঠতে চায় না।”
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটি গেটের সামনে খুব খারাপ অবস্থা। এই রাস্তা দিয়ে চলাচলের সময় ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও শিক্ষার্থীদের।”

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন বলেন, “রাস্তাটির বিষয়ে আমরা অবগত। দ্রুত সংস্কারের জন্য এলজিইডি ও রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আশা করছি খুব দ্রুতই কাজ শুরু হবে।”

এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবি, দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হোক।
#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com