• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পবায় ফসলি জমি ভিজে যাওয়া নিয়ে সংঘর্ষ-ডিপ মালিক আহত

Reporter Name / ১৭৮ Time View
শনিবার, ২৮ মার্চ, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর পবা উপজেলায় ফসলি জমিতে ভুলবশত পানি ঢুকে পড়াকে কেন্দ্র করে জমির মালিক ও ডিপ (সেচযন্ত্র) মালিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ডিপ মালিক মোঃ সেরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) মাগরিবের সময় উপজেলার ৫ নম্বর হড়গ্রাম ইউনিয়নের কুলপাড়া স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।
আহত সেরাজুল ইসলাম (পিতা: মৃত আব্দুল জব্বার) কুলপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত ওসমান আলী (পিতা: আব্দুল মান্নান) মিয়াপুর, শাহমখদুম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেচ দেওয়ার সময় ভুলবশত একটি ডিপ থেকে পানি অন্য লাইনে চলে গিয়ে পাশের একটি শুকনো ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে জমিটি পানিতে ভিজে গেলে জমির মালিক ওসমান আলীর সঙ্গে ডিপ মালিক সেরাজুল ইসলামের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ওসমান আলী একটি রড দিয়ে সেরাজুল ইসলামের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে তাকে একটি ডিপ ঘরের ভেতরে আটকে রেখে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে এক পথচারী সেরাজুল ইসলামের চিৎকার শুনে এগিয়ে এসে ডিপ ঘরের দরজা খুলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তবে অভিযুক্ত ওসমান আলী মুঠোফোনে দাবি করেন, জমি ভিজে যাওয়ার ঘটনায় তিনি ক্ষতিপূরণ দাবি করলে সেরাজুল ইসলাম তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তির সময় পড়ে থাকা একটি রডে আঘাত পেয়ে সেরাজুল আহত হন বলে তিনি দাবি করেন।
এদিকে আহত সেরাজুল ইসলামের ছেলে রনি অভিযোগ করে বলেন, “ভুল তো মানুষের হতেই পারে। বিষয়টি আলোচনা করে সমাধান করা যেত। কিন্তু কোনো কথা না বলে আমার বাবার ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিষয়ে শাহামুখদম থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com