• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১

Reporter Name / ১৫২ Time View
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপকূল বাস কাউন্টারের সামনে কুমিল্লা থেকে লক্ষ্মীপুরগামী ‘উপকূল’ নামীয় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসের ভিতর থেকে মোঃ মনির হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মনির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফজলুল হক।
অভিযানকালে একটি সাদা সিনথেটিক ব্যাগের ভিতরে খাঁকি স্কচটেপ দিয়ে মোড়ানো নীল পলি প্যাকেট থেকে ৩ (তিন) কেজি লুজ গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি NOKIA বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ক্রমিক নং-১৯(ক) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com