• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৭
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নীলফামারীতে পেট্রোল পাম্পে তেলের সংকট, বিপাকে গাড়ি চালক

Reporter Name / ১৭৬ Time View
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলায় হঠাৎ করেই পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। বেশ কয়েকটি পাম্পে পেট্রোল ও অকটেন না থাকায় তেল নিতে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সরবরাহ কমে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। অনেক পাম্পে তেল না থাকায় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, তেল যেন সোনার টুকরো হয়ে গেছে।
ভুক্তভোগী কয়েকজন মোটরসাইকেল চালক জানান, তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি বাড়ছে দুর্ভোগ।
এদিকে পরিবহন চালকরাও বলছেন, তেল না পাওয়ায় যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে এবং দৈনন্দিন কাজেও সমস্যা তৈরি হচ্ছে।
সংশ্লিষ্টদের দাবি, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com