• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নির্বাচনী প্রচারণায় নওগাঁ-৫ আসনে জামায়াতের মোটরসাইকেলের শোডাউন

Reporter Name / ৪২৬ Time View
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর-৫ আসনে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজের অংশ হিসেবে শনিবার সকালে নওগাঁ শহরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরসাইকেল র‍্যালী। শহরের এটিএম মাঠ থেকে শুরু হওয়া এ র‍্যালীতে প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়।

র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক্তারপুর, কির্ত্তীপুর এবং বর্ষাইল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় শহরে এসে শেষ হয়। পুরো রুটে অংশগ্রহণকারীদের উপস্থিতি এবং বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ভিড় র‍্যালীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আ. স. ম. সায়েম, যিনি নওগাঁ সদর-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী। র‍্যালীতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠন ছাত্র শিবিরসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন।

আ স ম সায়েম বলেন, এটি ছিল আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি ও সমর্থন প্রদর্শনের একটি অংশ। তারা আরও বলেন, শান্তিপূর্ণভাবে র‍্যালী সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করছেন।

র‍্যালী কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে আ স ম সায়েম বলেন, ‘অতীতের গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে নওগাঁর-৫ (সদর) নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।

তিনি আরও বলেন, ‘আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। জনগণের ভোটে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তবে ন্যায়ের সমতা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।’

এছাড়াও নওগাঁ- ২ ও নওগাঁ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com