• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নাটোরের পাটুলে পানিতে ডুবে নন্দীগ্রামের স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ১৫৬ Time View
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামের এক স্কুলছাত্র নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকায় নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে মারা গেছে। শুক্রবার (৭ আগস্ট) ছুটির দিনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার, বিদ্যালয় ও পুরো নন্দীগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীর নাম আপন (১৩)। তিনি নন্দীগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন হিনড্রিসের ছেলে এবং নন্দীগ্রাম মা কেজি এন্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
জানা যায়, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় নন্দীগ্রাম মা কেজি স্কুলের ১৫ থেকে ১৬ জন শিক্ষক নাটোরের সিংড়া উপজেলার পাটুল এলাকায় নৌকা ভ্রমণে যান। নিহত আপনের দুই বড় বোন ওই বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তারা ছোট ভাই আপনকেও সঙ্গে নিয়ে যান।
ভ্রমণের একপর্যায়ে পাটুল ৭নং ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামলে হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় আপন। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই সে পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও আর বাঁচানো সম্ভব হয়নি।
নন্দীগ্রাম মা কেজি স্কুলের প্রধান শিক্ষক শামীম হোসেন জানান, ছুটির দিন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষকরা পাটুল এলাকায় নৌকা ভ্রমণে গিয়েছিলেন। আপনের দুই বোনও তাদের সঙ্গে ছিলেন। গোসল করার সময় পা পিছলে পানিতে পড়ে যাওয়ার পর সাঁতার না জানায় তার মৃত্যু হয়।
এদিকে, মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com