• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নাজিরপুরে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু

শফিক টুটুল পিরোজপুর প্রতিনিধি: / ১২৬ Time View
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শফিক টুটুল পিরোজপুর প্রতিনিধি:
‎পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১ নম্বর মাটিভাঙা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
‎বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মাটিভাঙা ইউনিয়নে তার নিজস্ব গরুর খামারে এ দুর্ঘটনা ঘটে।
‎স্থানীয় একাধিক সূত্র জানায়, সুমনের একটি ছোট গরুর খামার রয়েছে। বুধবার সকালে খামারে কাজ করার সময় বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।
‎পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
‎সুমনের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার-পরিজন, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
‎অকাল এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com