• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭
শিরোনামঃ
পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি

নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ থানায় মামলা

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি নাগেশ্বরী / ১৫৮ Time View
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি নাগেশ্বরীঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্যান্টের থান কাপড় জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

​রোববার (১৬ আগস্ট) গভীর রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) মুনতাসির মামুন মুন। অভিযানে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান ও পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমান (ফজলু চেয়ারম্যান) এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের (৩৫) বাড়িতে পৃথক অভিযান চালানো হয়। সেখান থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ২৬৮ পিস প্যান্টের থান কাপড় উদ্ধার করা হয়। ১২ মিটার দৈর্ঘ্যের এসব কাপড়ের মোট পরিমাণ ৩ হাজার ২০৬ মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
​সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, অবৈধভাবে সীমান্ত দিয়ে পণ্য আনার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চিহ্নিত ও অজ্ঞাতনামা চোরাকারবারিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
​তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে কুড়িগ্রামজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com