• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নাগেশ্বরীতে শ্রদ্ধা আর স্মরণে পালিত হলো গণহত্যা দিবস

Reporter Name / ১৮৭ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

মুতাসিম তানিম, (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি:              যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান রিসাদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলামের পক্ষ থেকে নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন (ভারপ্রাপ্ত)। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সাব ইনস্পেক্টর অলকান্ত রায়, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ, সাংবাদিক ইউনিয়ন (NUJ) নাগেশ্বরীর সভাপতি রিমন রেজা, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ তানিম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম হক, উপজেলা কৃষি কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম, উপজেলা সিনিয়র মৎস অফিসারসহ রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ জাতির ইতিহাসে এক ভয়াল ও বেদনাবিধুর অধ্যায়। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যা বাঙালি জাতিকে গভীরভাবে নাড়া দেয়। শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় উল্লেখ করে বক্তারা বলেন, এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।
তারা আরও বলেন, গণহত্যার স্মৃতি ধরে রাখা শুধু অতীতকে স্মরণ করা নয় এটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শক্তিশালী সমাজ গঠনের অঙ্গীকারও বটে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com