• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রাম থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫

Reporter Name / ২২৪ Time View
সোমবার, ২২ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জানা গেছে, গত রোববার (২১ জুন) রাতে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজার এলাকায় ইয়াবা সেবনের সময় স্থানীয় জনতা দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন, সিনজানি-কামুল্ল্যা এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩২) এবং সরিষাবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫)। পরে স্থানীয়রা নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে সোমবার (২২ জুন) সকালে মুরাদপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নন্দীগ্রাম দোলাসিংড়া গ্রামের আব্দুল করিমের ছেলে জিল্লুর (২৪) ও চৌগ্রাম এলাকার মৃত রেজাউল করিমের ছেলের শামীম (৩১)
দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অভিযুক্তদের ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সময় উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল বলছে, মুরাদপুর বাজার ও আশপাশের এলাকায় মাদক সেবন ও কেনাবেচা বন্ধে প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।
নন্দীগ্রাম থানা পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com