• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৮
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক আদরের মমতাময়ী মাতা’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ১১৬ Time View
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের মমতাময়ী মা ছালেহা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শুক্রবার রাত ২টার দিকে ঢাকার কন্টিনেন্টাল (ইউনাইটেড) হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা ছালেহা বেগমের মরদেহ বরিশালে তার নিজ বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মায়ের মৃত্যুর সংবাদে শোকাহত হয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। তিনি তার মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে ছালেহা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন। একই সঙ্গে নন্দীগ্রাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমা ছালেহা বেগমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকেও সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com