• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ 

Reporter Name / ৩৩৪ Time View
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত রাজকীয় খেজুর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
১৪ই মার্চ (শনিবার) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত উপহারের রাজকীয় খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। ওই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন আহম্মেদ প্রমুখ।
এছাড়াও ৪৪টি এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক, মুহতামিমসহ সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলায় প্রাপ্ত ১৪কার্টুন খেজুর ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত রাজকীয় খেজুর প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com